বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসা ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে দিবাগত রাত ২টা ২৬ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় রওনা হন। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজনে কিছু পরীক্ষা করানোর প্রয়োজন ছিল, সেগুলো করতেই বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025