বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা: রাফি

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা। এইটা ফার্স্ট প্রায়োরিটি। এখানে আবেগ দেখালে চলবে না।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে রাফি লেখেন, ‘ওদের হাতে প্রচুর অস্ত্র আছে। আর ওরা নাহিদ হাসনাতরা যেখানে আছে, ওখানে আগুন দেওয়ার চেষ্টা করতেছে। গোপালগঞ্জ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা ব্লক। আওয়ামী লীগ অপেক্ষা করতেছে রাত নামার।’

তিনি আরও লিখেছেন, ‘রাতের আগেই নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন। তারপর রাতটা প্রিপারেশন নিয়ে কাল কয়েক লাখ নিয়ে গোপালগঞ্জ ঢুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। আপাতত নাহিদ, হাসনাতদের জীবন বাঁচানো জরুরি।’

এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025