বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করবো। সমুন্নত করবো।

বুধবার গোপালগঞ্জে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পথসভায় বাধা ও সভাস্থলে হামলা নিয়ে তিনি বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ-অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকেও বাধা দেওয়া হয়েছে।

দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেবো ইনশাআল্লাহ।গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, আপনারা যারা গণ-অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন- আপনাদের দায়িত্ব নিতে হবে, এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠতে না পারে।

তিনি বলেন, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সমগ্র বাংলাদেশ এই বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে।

কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি, আজকে যে বাধা দেওয়া হলো; কারা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা আশ্রিত রয়েছে, কারা দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে এই বিচার না হলে আমরা আবার আসবো গোপালগঞ্জে। নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025