বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখানে চেয়ার ভাঙচুর করে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জুলাই পদযাত্রায় অংশ নিতে গোপালগঞ্জ সদরের পৌর পার্ক এলাকায় জড়ো হচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগেই এ হামলার ঘটনা ঘটে।

মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টির।

এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নিয়েছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025