বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

চীন সরকারের আমন্ত্রণে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ১১ জুলাই চীনে রওয়ানা হয়ে ১৫ জুলাই মঙ্গলবার রাতে দেশে ফেরেন।

মঙ্গলবার (১৫ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন।

এ সময়, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সফরকালে প্রতিনিধি দল চীনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025