বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

শুধু একটি দল সংবিধান সংশোধন করুক আমরা চাই না: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগে দেখেছি, কোনো কোনো দল নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন করত। শুধুমাত্র সরকারি দল সংবিধান সংশোধন করতে পারে না। শুধু একটিমাত্র দল সংবিধান সংশোধন করবে সেটি আমরা চাই না।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই যারা ক্ষমতাসীন দল থাকবে তারা একই সঙ্গে অন্যান্য বড় দলগুলোকেও রাষ্ট্রের প্রয়োজনে এখানে এক হতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা আমাদের মূল প্রিন্সিপাল। কিন্তু সেটিকে একটু কঠিন করতে হবে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে ২০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। আজকের আলোচনার বিষয় ছিল দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025