বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমান আট মাস আগেই বলেছিলেন- বিএনপিকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তার সেই ভবিষ্যৎ বাণীই আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী। আসলেই আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আজ দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে।

আজ সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, ‘একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশে সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে, যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কোনও অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, ‘বিএনপির নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। তারপরও বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে মিটফোর্ডের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। অবিলম্বে এ ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ’

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025