বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

ভোটের প্রতীকের তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে এসেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির একটি প্রতিনিধি দল।

রোববার (১৩ জুলাই) সিইসির সঙ্গে বৈঠকের জন্য পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদল নির্বাচন ভবনে আসে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার বেলা ১১টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ প্রতিনিধিরা বৈঠকে বসেন।

গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়া ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির ওই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

২২ জুন নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায় এনসিপি। এর আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ১৭ এপ্রিল একই প্রতীক চায়। দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে।

শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেও প্রতীকটি তফসিলে অন্তর্ভুক্ত করেনি ইসি। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025