মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২ ইরান আত্মসমর্পণ করবে না, যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের: গালিবাফ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’

কৃষিখাতে গবেষণা বাড়াতে হবে : কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। বিদেশ থেকে আমদানি বন্ধ করে কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষিখাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করতে হবে।

এ কাজে কৃষি গবেষণা কাউন্সিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সকল গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছলে কৃষক উপকৃত হবে। 

সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হ্রাস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রয়োজনের অধিক সার ব্যবহার জমির উর্বরতা হ্রাস করছে। সারের ভর্তুকিতে সরকারেরও প্রচুর অর্থের জোগান দিতে হয়।

 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কৃষির সাফল্যের কথা তুলে ধরে বলেন, দেশে খাদ্যশস্য উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমে ফলন আশানুরূপ হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, দামও কমেছে।

তিনি বলেন, কৃষকদের চাষাবাদ টেকসই করতে সার, বীজ, চাষ উপযুক্ততা, ফসল বহুমুখী করাসহ যাবতীয় তথ্য সংবলিত অ্যাপস ‘খামারি’ চালু করা হচ্ছে।

শিগগিরই সবজি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন কর হবে। 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025