শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছে’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ ফিরে পেয়েছে সেটি কিন্তু এখনো তার লক্ষ্যে অধিষ্ঠিত হতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সিটি করপোরেশনসহ সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা সিভিল সার্জন ডা. মো. মুশিউর রহমান ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার। 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025