বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

নোয়াখালীতে ছাত্রশিবিরের মানববন্ধন

সাভার থেকে গুম হওয়া দুই মেধাবী শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সড়কে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে শিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা জানান, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী ওয়ালি উল্যাহ ও আল মুকাদ্দাস ঢাকার সাভার থেকে গুম হয়। দীর্ঘ ১২ বছর পরও সেই দুই মেধাবী শিক্ষার্থী উদ্ধার হয়নি।

সেই দুই শিক্ষার্থীসহ বিগত সময়ে গুম, খুন হওয়া লোকজনকে উদ্ধারের দাবি জানান। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, নোয়াখালী শহর শিবির সভাপতি হাবিবুর আরমান, ফেনী শহর সভাপতি ওমর ফারুক, ল²ীপুর সভাপতি ফরিদ উদ্দিন, নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদুল ইসলাম ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025