শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

হাসিনার বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছর মানুষের অধিকার হরণ করেছেন, গুম-খুন করেছেন, তার বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয় কমিটি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, যারা সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিল, তাদের গ্রেফতার করা হয়নি, বিভিন্ন স্থানে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, সেই সব চেষ্টাকে গণ-অভ্যুত্থানবিরোধী হিসেবে গণ্য করে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আমাদের এই দল গঠনের কোনো দরকার ছিল না।

জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের যে আত্মত্যাগ, সেটির ঋণ পরিশোধ করতে এবং বাংলাদেশের মানুষের আহ্বানে এই দল গঠন করতে হয়েছে। 

এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা আমাদের সহায়তা করুন, সহযোগিতা করুন। বাংলাদেশের তরুণেরা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে, লালমনিরহাটকে এগিয়ে নিতে চাচ্ছে, সেই লড়াইয়ে আমরা একসঙ্গে থাকব।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। 

এর আগে, পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নাহিদ ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের বড়বাড়ি ও মহেন্দ্রনগর হয়ে সন্ধ্যা ৬টার দিকে রেলওয়ে এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে পৌঁছান এনসিপির নেতারা। লালমনিরহাট শহরের ফায়ার ব্রিগেড রোড, গোশালা বাজার রোড, রেলওয়ে বাজার রোড, মোগলহাট রেলগেট, বিডিআর গেট ও টিঅ্যান্ডটি মোড় হয়ে মিশন মোড় গোলচত্বরে যান তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025