শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আজ থেকে শুরু। ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে এনসিপি নেতারা দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন এবং জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।

দলটির কর্মসূচি থেকে জানা গোছে, মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জেয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এদিন গাইবান্ধা এবং রংপুরে পথসভা করার কথা রয়েছে।

এর আগে গত রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।নাহিদ বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কথা বলবো, জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনবো। জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি।

 

তিনি বলেন, এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। সেই দেশ গড়তেই আমাদের এই জুলাই পদযাত্রা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025