শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ঢাকায় যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত

যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সফরে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে তিনি আলোচনা করবেন।

সোমবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যুক্তরাজ্য আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অ্যাজেন্ডাকে সমর্থন করেছে।

 

বাংলাদেশে তার তিনদিনের সফরে মানবাধিকার রাষ্ট্রদূত ন্যায়বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সাড়াদান ও সুরক্ষা কার্যক্রম তদারকি করতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন এলেনর স্যান্ডার্স।

এলেনর স্যান্ডার্স বলেন, আমার সফরের মাধ্যমে, আমরা জবাবদিহিতা এবং ন্যায়বিচার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকারের মতো বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার আশা রাখি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025