বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়: হেলাল

দেশের মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেছেন দলটি সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযয্ম হোসাইন হেলাল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নতুন রাষ্ট্র চায়, পুরাতন দিনের গান আর কেউ শুনতে চায় না। দেশ পরিচালনার জন্য দেশের মানুষ নতুন নেতৃত্ব দেখতে চায়।

রবিবার বরিশাল কোতয়ালী থানা জামায়াতের দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় তিনি আরো বলেন, ১৯৪১ সালে ৭৫ জনকে নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। আজকে বাংলাদেশে তিন থেকে চার কোটি মানুষ সরাসরি এ  আন্দোলনের সাথে জড়িত। নেতৃবৃন্দের উপর গত ১৭ বছরে শত নির্যাতনের পরেও দেশের মানুষের পাশে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদের মতো দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

এজন্য দেশের মানুষের আস্থার জায়গায় জামায়াতে ইসলামী। 

বরিশাল নগরীর পাবলিক লাইব্রেরিতে সম্মেলনে হেলাল আরও বলেন, মদিনার সনদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, ইনশাআল্লাহ্। সেখানে থাকবে না মারামারি, হানাহানি, দুর্নীতি, স্বজনপ্রীতি। এজন্য সাধারণ মানুষকে জনে জনে বুঝাতে হবে, দেশের কল্যানের জন্য ইসলামী সমাজের বিকল্প কিছু নেই।

বাংলাদেশে সবার কাছে ডাক্তার শফিকুর রহমান এখন সব থেকে জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। 

কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, মহনগরীর সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, থানা নায়েবে আমির অধ্যাপক গোলাম গোফরান, থানা সেক্রেটারি হাফেজ জাবের আল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025