শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ, শেকৃবিতে ছাত্রদল নেতা বহিষ্কার কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: সাইফুল আলম এমপি আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু

‘জনগণ এখন আর প্রতীক দেখে ভোট দেবে না’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণ এখন আর শুধু প্রতীক দেখে ভোট দেবে না। দলীয় কর্মকাণ্ড, অতীত ভূমিকা ও নৈতিক অবস্থান বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর গেন্ডারিয়ায় এক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, শহীদ ও আহতদের পরিবারের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের আগেই রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ৫ আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না, বরং দেশে নতুনভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তারা কি শহীদ ও আহতদের জন্য কোনো কাজ করেছে? ৫ আগস্টের পর তাদের কোনো কার্যক্রম জনগণ দেখেছে?

তিনি জানান, জামায়াতে ইসলামী প্রত্যেক শহীদ পরিবারের জন্য নগদ ২ লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে এবং শহীদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের জন্য ১০ খণ্ডে ১৫০০ পৃষ্ঠার একটি গ্রন্থ প্রকাশ করেছে।

বুলবুল বলেন, জনগণ এখন জানে কারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, সন্ত্রাস-চাঁদাবাজি-লুটপাট চালিয়েছে। তরুণরা এখন বলছে- ‘বয়কট সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ’।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া।

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখ করেন
নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ নিরাপদ নয়। নারী-পুরুষ, শিশু-কিশোর।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025