শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
গাইড বইয়ের বিকল্প হবে সহযোগী বই: শিক্ষামন্ত্রী ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত সব এলাকায় কি সমান উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের গঠিত হলো নতুন ৫ উপজেলাসহ বগুড়া সিটি করপোরেশন পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল বালাকোটের যুদ্ধ ইসলামী পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়: জামায়াত নেতা শাহজাহান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদের আগেই দেশে ফেরার পরিকল্পনা আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ ঈদের কেনাকাটা: রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট

দীর্ঘ আইনি লড়াইয়ে ন্যায্য অধিকার ফিরে পেলাম: গোলাম পরওয়ার

দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াতে ইসলামী আবারও নির্বাচন কমিশনের নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৮টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ আমরা অফিসিয়ালি ফিরে পেয়েছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। এরপর ৪ জুন কমিশন নীতিগত সিদ্ধান্ত নেয় এবং আজ ২৪ জুন আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন পুনর্বহাল ।

অধ্যাপক পরওয়ার বলেন, ২০০৮ সালে জামায়াতে ইসলামী বৈধভাবে নিবন্ধিত হয়। কিন্তু ২০০৯ সালের একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে আদালতের এক আদেশে আমাদের নিবন্ধন বাতিল করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ আমরা ন্যায্য অধিকার ফিরে পেলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025