বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রেফতারের পর গাড়িতে তোলার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাত থেকে সুমন (২৫) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয়রা। এসময় সিআইডি পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বনগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জনের একটি দল সিআইডি পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। ওই সময় উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি তদন্ত শরিফ আহম্মেদ।

তিনি বলেন, বিকেলে হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকায় নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে ধরেন সিআইডি পুলিশ। এসময় সেই আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। 

তিনি আরও জানান,  এসময় স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে হরিপুর থানা পুলিশ গিয়ে সিআইডি পুলিশদের উদ্ধার করে নিয়ে আসেন।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025