শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত সব এলাকায় কি সমান উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের গঠিত হলো নতুন ৫ উপজেলাসহ বগুড়া সিটি করপোরেশন পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল বালাকোটের যুদ্ধ ইসলামী পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়: জামায়াত নেতা শাহজাহান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদের আগেই দেশে ফেরার পরিকল্পনা আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ ঈদের কেনাকাটা: রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট কোরবানি ঈদে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা

চীন ও বাংলাদেশের পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে এ সফরে আলোচনা হবে বলে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য।

রোববার (২২ জুন) চীন সফরে যাওয়ার সময় রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একথা বলেন তিনি।

চীনের ক্ষমতাশীন দল কমিউনিস্ট পার্টির অনুষ্ঠানেও যোগ দেবে বিএনপি প্রতিনিধি দল।

মির্জা ফখরুল জানান, সেখানে ক্ষমতাশীন দলের উচ্চপর্যায়ের নেতারা থাকবেন, তাদের সঙ্গে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক নানা বিষয়ে আলাপ হওয়ার সুযোগ তৈরি হবে।

এছাড়া কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সফরে বিএনপির অন্যান্যদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025