শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম :
নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা গাইড বইয়ের বিকল্প হবে সহযোগী বই: শিক্ষামন্ত্রী ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত সব এলাকায় কি সমান উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের গঠিত হলো নতুন ৫ উপজেলাসহ বগুড়া সিটি করপোরেশন

রোববার বিকেলে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রোববার নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২১ জুন) দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২২ জুন) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির নেতারা ।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন।

এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় দলটি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025