শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ, শেকৃবিতে ছাত্রদল নেতা বহিষ্কার কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: সাইফুল আলম এমপি আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু

সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই: নায়েবে আমীর ডা. তাহের

সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে বিভাগীয় ২১টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের পথে যায়, তবে তাদের পরিণতি অতীতের মতোই হবে।

এদেশের মানুষ ষড়যন্ত্রমূলক নির্বাচন কখনো মেনে নেবে না। ’ডা. তাহের আরও বলেন, সরকারের দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ—লোয়ার হাউস ও আপার হাউস গঠিত হোক। আপার হাউসে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

বর্তমান প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার হাতে ইতোমধ্যে একটি নোবেল এবং অনেক সম্মান রয়েছে। আপনি চাইলে সামনে আরও একটি নোবেল পেতে পারেন। বিচ্যুত বাংলাদেশকে সঠিক রেললাইনে তুলে নতুন বাংলাদেশের ভিত্তি গঠনে কার্যকর ভূমিকা রাখুন। ’

তিনি আরও বলেন, ‘দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে।

মানুষ জেগে উঠেছে। এখন তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ’সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী।

আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।

সভায় বরিশাল অঞ্চলের ২১টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025