শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ আবু সাঈদ ও ওয়াসিমের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ মিয়া এবং ওয়াসিম আকরামের ব্যবহৃত জিনিসপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উপাচার্য নিয়াজ আহমদ খানকে উদ্ধৃত করে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে এটিকে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের ব্যবহৃত জিনিসপত্র এখানে সংরক্ষণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম এবং শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম উপাচার্যের কাছে এসব জিনিসপত্র হস্তান্তর করেন।

উপাচার্য বলেন, “আমরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্পৃক্ত করা হচ্ছে।

” 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদের পাশাপাশি কোষাধ্যক্ষ, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন, প্রক্টর ও এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এবং আবু সাঈদ এবং ওয়াসিমের পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025