শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
এর নাম দেওয়া হয়েছে ‘জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি’। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। আর সদস্য সচিব হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান।
কমিটিতে সদস্য হিসেবে আছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী, আবদুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবে রহমান শামীম, শাহিন শওকত, আসাদুল হাবিব দুলু, জিকে গাউস, সেলিম ভুঁইয়া, শরীফুল আলম, শামা ওবায়েদ ও অনিন্দ্য ইসলাম অমিতও আছেন সদস্যের তালিকায়।
দলের উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারিও আছেন কমিটিতে।
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাছিম, জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক খানও আছেন সদস্য হিসেবে।
সদস্য করা হয়েছে তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, উলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা, সদস্য মাওলানা আবদুল হোসেন, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনকেও।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীমা সুলতানা লাকি, নাহরীন খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৌহিকুল ইসলাম মিথিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, সাঈদ আবদুল্লাহ, এহসান মাহমুদ, সাঈদ খান, নাটোর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলও আছেন কমিটিতে।