শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা গাইড বইয়ের বিকল্প হবে সহযোগী বই: শিক্ষামন্ত্রী ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত সব এলাকায় কি সমান উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের গঠিত হলো নতুন ৫ উপজেলাসহ বগুড়া সিটি করপোরেশন

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) রাত পৌনে ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন খালেদা জিয়া।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। শুরুতে তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হয়ে চিকিৎসা নেন। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। লন্ডনে ১১৭ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় থাকলেও খালেদা জিয়াকে সশরীরে রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025