বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

ইরান ছেড়েছে ৬০০’র বেশি বিদেশি

ইসরায়েল গত শুক্রবার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭টি দেশের ছয় শতাধিক বিদেশি নাগরিক ইরান ছেড়ে প্রতিবেশী আজারবাইজানে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বাকু প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানান।

কাস্পিয়ান সাগরের উপকূলীয় আস্তারা সীমান্ত দিয়ে এসব নাগরিক ইরান ত্যাগ করেন। আজারবাইজান সরকারের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি বাকু বিমানবন্দরে পৌঁছে আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।

যারা পালিয়ে গেছেন তাদের মধ্যে রয়েছেন রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ভিয়েতনামের নাগরিক।

উল্লেখ্য, আজারবাইজান ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্থলসীমান্ত বন্ধ করে দেয় এবং তখন থেকে তা কার্যকর রয়েছে। তবে ইরান থেকে বিদেশিদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কারণে এবার সীমান্ত সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

সূত্র: এপি, ইউএনবি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025