শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চারের আহ্বান শিবিরের

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, জাতিগত নিধন এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ আহ্বান জানান।

নেতারা বলেন, ইসরায়েলের বর্বর আগ্রাসন আন্তর্জাতিক আইন, মানবতা ও মুসলিম বিশ্বের অস্তিত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি। সম্প্রতি ইসরায়েল ধারাবাহিকভাবে মুসলিম বিশ্বে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যার সর্বশেষ উদাহরণ ১৩ জুন ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা।

এতে ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মদ বাগেরি এবং অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইসরায়েল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলা চালিয়ে তিন সাংবাদিককে হত্যা করে।

দলটির নেতারা বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের নিন্দা জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ওআইসি, আরব লীগসহ মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা দখলদার বাহিনীর প্রতি এক ধরনের মৌন সম্মতির প্রকাশ, যা ভবিষ্যতে আরও ভয়াবহ সংকট তৈরি করতে পারে।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে ইরানসহ মুসলিম উম্মাহর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা ও জাতিসংঘকে যুদ্ধাপরাধের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান ।

একই সঙ্গে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে মুসলিম উম্মাহর ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025