বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে, সোমবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনাকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, এই হামলা ছিল আমাদের শহীদদের রক্তের বদলা ও ইসরায়েলি আগ্রাসনের জবাব। আমরা এমন সব ঘাঁটি লক্ষ্য করেছি যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেওয়া হয়।

এর আগে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমে জানানো হয়, দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় শহর হেরজলিয়ায় একটি ‘সংবেদনশীল স্থান’ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত ‘সংবেদনশীল স্থান’ বলতে ইসরায়েল সরকার সামরিক বা কৌশলগত স্থাপনাকে বোঝায়।

বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে, এবং দুটি পক্ষই সরাসরি একে অপরের মূল ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার ঘোষণা দিচ্ছে। এতে করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025