বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

তেহরানের পূর্ব-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে আল-জাজিরা জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া তেহরানের পূর্বাঞ্চলেও বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের একটি এলাকা থেকে বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানায়। আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে বলেন, আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাবো, যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।

তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে। পোস্টের সঙ্গে একটি মানচিত্র যুক্ত করে বলা হয়, তেহরানের তৃতীয় জেলায় বসবাসকারীদের এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়, এই এলাকায় অবস্থান করাটা আপনার জীবনের জন্য হুমকি।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের আকাশ বর্তমানে ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার তেল নফ বিমানঘাঁটিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন।

নেতানিয়াহু আরও বলেন, আমরা শুধু শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি। ইরানের ‘অপরাধী’ সরকার আমাদের যেমন বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, আমরা তেমনটা করছি না। আমরা তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ দিচ্ছি এবং তারপরে পদক্ষেপ নিচ্ছি।

সূত্র: আল জাজিরা, বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025