শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ইসরায়েলের হাইফায় সরাসরি আঘাত হানলো ক্ষেপণাস্ত্র

নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তবে দেশটির বন্দর শহর হাইফায় সরাসরি আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। নিহতের খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, হাইফায় ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বেনি জিওন, কারমেল এবং রামবামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

হামলার সময় জেরুজালেম ও তেল আবিবে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান নতুন করে হামলা শুরু করার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে ক্ষেপণাস্ত্র পড়েছে।

এরমধ্যে হাইফায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে এবং তেল আবিবের পূর্ব অংশে একটি ভবনে আঘাত হেনেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ও ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।

ইসরায়েলি পুলিশ বলছে, জরুরি পরিষেবাগুলো বন্দর শহর হাইফায় একটি বসতিতে হামলার খবর পেয়েছে। ভবনের ক্ষতি হয়েছে।

হাইফার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরের ওপরে রাতের আকাশে ঘন ধোঁয়া উঠছে। আগুনে পুড়ছে ভবন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের একটি ভবনের ওপর সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আর হাইফায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে, তারা ইরানের ভেতরে আরও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। এরমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালানো হয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল পরিকল্পিত ও বেপরোয়া হামলা চালিয়েছে।

এছাড়া ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

সবশেষ রোববার ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন।

আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ইসরায়েলি হামলায় কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025