শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান।

লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১ টায় বাসা থেকে রওয়ানা দেন। তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে লন্ডনে দেশি-বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025