শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন

ভারতে ২৪২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্তের ঘটনায় জামায়াতের শোক

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে।

বৃহস্পতিবার এক শোক বার্তায় দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান।

শোক বার্তায় অধ্যাপক পরওয়ার বলেন, আজ দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে ক্রুসহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমি নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভারতের সরকার ও জনগণ যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন, আমরা সেই প্রার্থনা করি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025