বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

ভারতেই প্রথমবারের মতো বিধ্বস্ত হলো বোয়িং ৭৮৭

ভারতের গুজরাটের আগে আর কখনোই বোয়িং ৭৮৭ প্লেন এভাবে ভেঙে পড়েনি। প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল মার্কিন সংস্থা বোয়িং। ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের প্লেনে ১০০ কোটি যাত্রী বহন করার মাইলফলক অর্জন করে তারা।

সেই উপলক্ষে বোয়িং জানিয়েছিল, তাদের তৈরি ১ হাজার ১৭৫টি বোয়িং ৭৮৭ প্লেন ৫০ লাখ উড়ান অপারেট করেছে, সেগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘণ্টা।

এই ঘটনাটি বোয়িংকে এত বড় ধাক্কা দিলো এমন একটা সময়ে, যখন সংস্থাটি ৭৩৭ প্লেন একের পর এক ভেঙে পড়াসহ নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

গুজরাটের দুর্ঘটনার পরে বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরও তথ্য জানতে।

সূত্র: বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025