শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

আমীর খসরু লন্ডনে: আন্তর্জাতিক কূটনৈতিক সফরে বিএনপির সক্রিয়তা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) সকালে তিনি বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা শুরু করে রাত ১০টায় লন্ডনে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই সফর বিএনপির আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিক অংশ। সফরের সময় বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

আলোচনার মূল বিষয় হতে পারে বাংলাদেশে গণতন্ত্রের সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025