শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

সিদ্ধিরগঞ্জে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামে এক নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

জাহানারা বেগম পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাতে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা বেগম।

রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুন খালাসী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025