শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জুবাইদা রহমান

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকায় পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনে স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডা. জুবাইদা।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

লন্ডন পৌঁছে সেখানেই স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন ডা. জুবাইদা।

গত ৬ মে থেকে ঢাকায় অবস্থানকালে বিভিন্ন ঘরোয়া ও পারিবারিক আয়োজনে সময় কাটালেও রাজনৈতিকভাবে বরাবরের মতো নীরব ছিলেন তিনি। তবে বিএনপির নেতাকর্মীদের একাংশ মনে করেন, ডা. জুবাইদার এ ঢাকা সফর ভবিষ্যৎ রাজনৈতিক মঞ্চে তার সক্রিয় ভূমিকার একটি ইঙ্গিত।

দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। ঢাকায় তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান।

জুবাইদার জন্ম সিলেটে। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়া পর সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি সেখানকার ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025