শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

জামায়াত নেতারা কে কোথায় ঈদ করবেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ এলাকায় ও বিদেশে ঈদ উদযাপন করবেন। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দলের নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঈদের নামাজ আদায় করবেন। একই সঙ্গে তারা স্থানীয় জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

দলের আমির ডা. শফিকুর রহমান ঈদ উদযাপন করবেন মৌলভীবাজার জেলায় নিজ গ্রামে। নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঈদ করবেন রাজশাহীর গোদাগাড়ীতে। নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদ করবেন। এছাড়া নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম ঈদ উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়ায়।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবস্থান করবেন সৌদি আরবের মক্কা নগরীতে। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঈদ করবেন কুমিল্লার লাকসামে। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান থাকবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়,হামিদুর রহমান আযাদ থাকবেন ঢাকার বসুন্ধরায়, মাওলানা আবদুল হালিম থাকবেন চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে।সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল থাকবেন বরিশালে, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের থাকবেন সিলেটে এবং মাওলানা মো. শাহজাহান থাকবেন চট্টগ্রাম মহানগরীতে।

এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে সাইফুল আলম খান মিলন, আবদুর রব ও মোবারক হোসাইন ঈদ করবেন ঢাকায়। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ থাকবেন ময়মনসিংহের মুক্তাগাছায়, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন থাকবেন বগুড়ায়। অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ থাকবেন সৌদি আরবে।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল থাকবেন চাঁপাইনবাবগঞ্জে। ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন থাকবেন সিলেটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025