বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দল, হতে পারে ‘কিংমেকার’ শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ বান্দরবানে বজ্রপাতে শিশুসহ নিহত ২ লগি-বৈঠা হামলার বিচার চেয়ে চট্টগ্রামে জামায়াতের সমাবেশ বুধবার

পরিবেশ রক্ষায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ জুন থেকে শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’। ‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় সংগঠনের প্রতিটি স্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক কর্মীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ এবং কমপক্ষে দুটি করে চারা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ উদ্যোগ হিসেবে ঢাকা মহানগরসহ অন্যান্য শহরে বাসার ছাদ ও বারান্দায় বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। শহীদদের নামে স্থাপিত বাগানসমূহের পরিচর্যা এবং নতুন গাছ লাগানোরও পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছাত্রশিবির জানিয়েছে, বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণ ও বিগত বছরগুলোর রোপিত চারাগুলোর পরিচর্যার দিকেও গুরুত্ব দেওয়া হবে। তবে, চাষযোগ্য জমির পাশে বা অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার মাধ্যমে এই সবুজ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, শাখাভিত্তিক জনসচেতনতামূলক র‍্যালি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ এবং ক্যাম্পাসের আবাসিক হলে টবসহ গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025