শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি। একই সঙ্গে ওই সরকারের মেয়াদ ৯০ দিন রাখারও পক্ষে দলটি।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের বিরতিতে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, তার দল চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক। এছাড়া তার দল মনে করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয়। যদিও কমিশন প্রস্তাব করেছে যে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে তিনি বলেন, বিএনপি আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধনসহ তাতে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ও অন্তর্ভুক্ত করতে বলেছে। যদি কোনো সময় যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে পার্লামেন্ট মেম্বাররা যেন তার জন্য ভোট দিতে পারেন, সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দেবো।

এছাড়া তার দল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত নয় বলে জানান সালাহউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, কয়েকটি কমিটিতে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া যেতে পারে, তবে সব স্থায়ী কমিটিতে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করেন

সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারা এখনো সংসদে নারী আসন নিয়ে কোনো আলোচনা করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025