শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

রায়ের মাধ্যমে জুলুম-নিপীড়নের অবসান হলো: জামায়াত আমির

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের রায় দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রায়ের মাধ্যমে জুলুম-নিপীড়নের অবসান হলো।

রোববার (১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের সর্বসম্মত রায়ের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি—আলহামদুলিল্লাহ। এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলো।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীন দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮’ অনুসরণ করেই নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। ২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার পর ২০০৯ সালের ২৫ জানুয়ারি একটি বিশেষ মহল জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট বিভক্ত রায়ের মাধ্যমে নিবন্ধন বাতিল করে। জামায়াত এরপর আপিল বিভাগে আপিল করে, যা আজ সর্বসম্মতভাবে মঞ্জুর হয় এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, এই রায় আমাদের জন্য শুধু একটি আইনি বিজয় নয়, বরং ন্যায়বিচারের প্রতিষ্ঠা। আজকের রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমরা আশাবাদী, এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতি একটি নতুন মাত্রা লাভ করবে।

তিনি দীর্ঘ এই আইনি লড়াইয়ে সহায়তাকারী বিজ্ঞ আইনজীবী, সুধীজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025