বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দল, হতে পারে ‘কিংমেকার’

ছাত্রদল-বামজোটের কার্যক্রমকে ‘সন্ত্রাসী’ আখ্যা ছাত্রশিবিরের

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর কার্যক্রমকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৩১ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কিছু রাজনৈতিক সংগঠনের পুরনো ফ্যাসিবাদী রূপ বদলায়নি। ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলো এখনো দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, নারী নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

তারা অভিযোগ করেন, ঢাকার সরকারি গ্রাফিক আর্টস কলেজ, কুয়েট, কক্সবাজার পলিটেকনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার মাধ্যমে ছাত্রদল অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে শিবিরের ‘হেল্প ডেস্কে’ হামলা চালিয়ে তিনজন কর্মীকে আহত করেছে ছাত্রদল। একইভাবে চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ও রংপুরেও তাদের কার্যক্রমে বাধা দেওয়া হয়।

ছাত্রশিবিরের দাবি, ফরিদপুরে এক ছাত্রীকে নির্যাতন, আদাবর থানায় এক নারীকে হুমকি, এবং রাজধানীসহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনায় ছাত্রদলের নেতারা জড়িত। অথচ তথাকথিত নারীবাদী সংগঠনগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, যা পক্ষপাতদুষ্ট মানবাধিকার চেতনার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগের মতোই ছাত্রদল এখন শিক্ষার্থীদের ওপর জোর-জুলুম চালাচ্ছে। ৩০ মে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই নারী শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকি দেয় ছাত্রদল। পাশাপাশি বামজোটকে ব্যবহার করে ক্যাম্পাসে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তোলে ছাত্রশিবির।

উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আহনাফ তাহমিদ এবং ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য সন্ত্রাসের বৈধতা দিচ্ছে, যা সমাজের জন্য বিপজ্জনক।

 

ছাত্রশিবির হুঁশিয়ারি দিয়ে বলে, যদি ছাত্রদল ও বামজোট তাদের কর্মকাণ্ড থেকে সরে না দাঁড়ায়, আমরা ৩৬ জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। একই সঙ্গে লাল সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025