শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে গুলশানে বিএনপির দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ২০ থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এতে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন।

দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ডা. জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং তাবিথ আউয়ালসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025