বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২ ইরান আত্মসমর্পণ করবে না, যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের: গালিবাফ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারীসহ নিহত ২

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী তানিয়া আক্তার। অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রীর মৃত‌্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025