শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

এটিএম আজহারের খালাস: বায়তুল মোকাররমে দোয়া-মোনাজাত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় উপলক্ষে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও এটিএম আজহারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ মে) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মিম্বরের পাশে দাঁড়িয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।

তিনি বলেন, আমরা এই ঐতিহাসিক রায় নিয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ করবো না। মানুষের ভুল-ভ্রান্তি হয়, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। এটিএম আজহারুল ইসলামের হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, এ রায় আমরা পেয়েছি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

এসময় এটিএম আজহারের ছেলে তাসনিম আজহার সুমন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, আইনজীবী প্যানেল এবং সব শুভানুধ্যায়ী যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই রায় সম্ভব হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাইয়ের গণআন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

তিনি সবার কাছে তার পিতার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনায় দোয়া চান।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025