রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

নির্বাচনের রোডম্যাপের পাশাপাশি শেখ হাসিনার বিচারের রোডম্যাপ চান: বিএনপিকে সারজিস আলম

বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজ বিএনপির সালাহউদ্দিন ভাই বলেছেন- চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।’

তিনি লেখেন, ‘সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে ৫ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।’এনসিপির এ নেতা আরও লেখেন, ‘সালাহউদ্দিন ভাইসহ বিএনপির কাছে আহ্বান থাকবে, নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান। দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান।’

‘এত বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়’- যোগ করেন সারজিস আলম

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025