বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ করবে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২০ মে) রাতে দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উল্লেখ করে বিক্ষোভের ডাক দেন তিনি।

আখতার হোসেন বলেন, আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, ঢাকা মহানগরের উদ্যোগে বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

তিনি বলেন, ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলাকে নজির হিসেবে নিয়ে সারাদেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতের শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি করছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025