বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২ ইরান আত্মসমর্পণ করবে না, যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের: গালিবাফ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’

যুক্তরাষ্ট্রের আট সদস্যের দল আন্দোলনে আহতদের চিকিৎসা দিচ্ছে

যুক্তরাষ্ট্র থেকে আসা আট সদস্যের একটি দল জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা দিচ্ছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসা আট সদস্যের একটি দল ২৮ জানুয়ারি থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে নিটোরে ভর্তিকৃত ৯৬ জন আহতের তারা চিকিৎসা দিচ্ছেন।

 

নিটোরের পরিচালক ডা. আবুল কেনান জানান, আহতরা বিদেশি চিকিৎসকদের সেবা পেয়ে আনন্দিত। এছাড়া তিনজন চিকিৎসক ও তিনজন ফিজিওথেরাপিস্ট এ বিশেষজ্ঞ টিমকে সহায়তা করছেন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল নিটোরে চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025