শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
হাম ও উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ইশতেহার বাস্তবায়নের নতুন যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল মারা গেছেন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির সংস্কারের বদলে পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায় সরকার: নাহিদ আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী

অবশেষে ব্যাংকক গেলেন পার্থর স্ত্রী শাইরা

বিদেশযাত্রায় বাধা কাটিয়ে অবশেষে ব্যাংকক গেলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন।

রোববার (১৮ মে) দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তার সঙ্গে রয়েছেন ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব।

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তবে শাইরা শারমিনের এই বিদেশযাত্রা এতটা সহজ ছিল না। গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন জানালেও তাকে সেদিন যেতে দেওয়া হয়নি।

ঠিক কী কারণে শাইরার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছিল, এখনো তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, তিনি শেখ পরিবারের সদস্য—অর্থাৎ বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলালের কন্যা ও বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বোন হওয়ায় বিষয়টি হয়তো ভিন্ন নজরে দেখা হয়েছিল।

স্ত্রীর বিদেশযাত্রায় বাধা নিয়ে ব্যারিস্টার পার্থ তখন বলেছিলেন, ‘আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আছি। আমার পরিবারের সদস্যরা আইন মেনেই দেশত্যাগ করবে।’

গত ৭ মে রাতে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদ। এরপরই তার দেশত্যাগ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও প্রশ্ন ওঠে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি কীভাবে বিদেশে যাওয়ার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখতে গঠন করা হয় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

এদিকে, রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দরে বাধার মুখে পড়েন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরে তাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025