শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
হাম ও উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ইশতেহার বাস্তবায়নের নতুন যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল মারা গেছেন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির সংস্কারের বদলে পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায় সরকার: নাহিদ আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী

সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অলি আহমদ রোববার (১৮ মে) সন্ধ্যায় গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সাম্প্রতিক নানান বিষয়ে আলোচনা হবে।

অলি আহমদ ২০-দলীয় জোটের অন্যতম প্রবীণ নেতা। সাম্প্রতিক সময়ে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ঐক্য পুনরায় সক্রিয় হওয়ার প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।

খালেদা জিয়া বর্তমানে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় ও জোটের বাইরে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেননি।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025