রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকরা তাদের ন্যায়সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সংগত সমাধান খুঁজে বের করা সরকারের উচিত ।

তাই ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করার মাধ্যমে তাদের দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025