রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন এ টি এম আজহার, আশা জামায়াত আমিরের

দলের কেন্দ্রীয় নেতা এ টি এম আজহার ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারতকালে তিনি এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৮ মে) বাদ ফজর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে জামায়াত আমির উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানসহ লালবাগ, চকবাজার ও পার্শ্ববর্তী বিভিন্ন থানার আমির, সেক্রেটারিসহ দায়িত্বশীল নেতারা।

 

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, ২৪ এর আন্দোলনের পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে, ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না।

 

এ সময় দলের নিবন্ধন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দল হয়নি।

জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025